১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত: খনি নিয়ে বিশৃঙ্খলা ও মাদকের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সংসদ সদস্য রেজওয়ানুল হকের

মোঃ মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : ০৭:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩২ Time View

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট সমাজসেবক এ.জেড.এম রেজওয়ানুল হক।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “ফুলবাড়ী কয়লা খনি নিয়ে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিষয়টি নিয়ে বিতর্ক থাকায় আমি সরকারের উচ্চপর্যায়েও এটি তুলে ধরব।” দেশে বিদ্যমান জ্বালানি সংকটের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে। নির্বাচনের পর সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছিল, সেখান থেকে দেশকে পুনর্গঠন করতে কিছুটা সময় প্রয়োজন।” এ সময় যুবসমাজকে রক্ষায় মাদকের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বক্তব্য রাখেন সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান। এছাড়া এলাকার আইনশৃঙ্খলার বিস্তারিত চিত্র তুলে ধরে বক্তব্য দেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্ল্যাহ মোস্তাফিন
উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার
মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল
ফুলবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (নেসকো)-এর আবাসিক প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন
ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম মোঃ সাব্বির
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সারোয়ার হোসেন
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোহসিন আলী
উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ
ফুলবাড়ী ২৯ বিজিবি’র নায়েক সুবেদার রমিজ
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ সাহারা খাতুন
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি আব্দুল কাইয়ুম
তেঁতুলিয়া মাদ্রাসার সুপার মোঃ আব্দুল জব্বার
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জুলফিকার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত: খনি নিয়ে বিশৃঙ্খলা ও মাদকের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সংসদ সদস্য রেজওয়ানুল হকের

Update Time : ০৭:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬