১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত

​শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:
  • Update Time : ০৯:৫৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ Time View

যশোরের কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ)-এর উপজেলা শাখার নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৩০ ঘটিকায় সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
​পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। তিলাওয়াত করেন সংগঠনের সদস্য সার্জেন্ট (অব.) মো. শাহজাহান আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অসকস বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার সভাপতি ওয়ারেন্ট অফিসার (অব.) মো. আরশাদুল ইসলাম। সভাটি যৌথভাবে পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক কর্পোরাল (অব.) মো. নুরুল ইসলাম ও কর্পোরাল (অব.) মো. ইসমাইল হোসেন।
​সভায় সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল বক্তব্যে পারস্পরিক ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, “আমাদের সকলকে মিলেমিশে থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না।” এ সময় তিনি সংগঠনের সদস্যদের যেকোনো সমস্যা তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বান জানিয়ে তা সমাধানের আশ্বাস দেন এবং আসন্ন সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন। সভাপতির বক্তব্যে ওয়ারেন্ট অফিসার (অব.) মো. আরশাদুল ইসলামও সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন।
​অনুষ্ঠানে কর্পোরাল (অব.) সাইফুজ্জামান সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে অসকস-এ যোগদান করলে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
​সভায় উপস্থিত ছিলেন:
​উপদেষ্টামণ্ডলী: সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিএম মাহবুবুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোজাম্মেল হোসেন ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার হায়দার আলম খান।
​সহ-সভাপতি: ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইব্রাহিম হোসেন ও ওয়ারেন্ট অফিসার মো. মনিরুজ্জামান।
​অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য: সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট মোহাম্মদ আব্দুল আহাদ খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমজাদ হোসেন।
​সদস্যবৃন্দ: সার্জেন্ট মিজানুর রহমান, সার্জেন্ট আনিসুর রহমান, সার্জেন্ট জিল্লুর রহমান, সার্জেন্ট মোহাম্মদ আব্দুল জব্বার, সার্জেন্ট মকবুল হোসেন, সার্জেন্ট তরিকুল ইসলাম, সার্জেন্ট শামসুর রহমান গাজী, সার্জেন্ট মাহাবুবুর রহমান, কর্পোরাল মো. আমিনুর রহমান, কর্পোরাল আব্দুল খালেক, কর্পোরাল শহিদুল ইসলাম প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত

Update Time : ০৯:৫৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬