১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে প্রশাসনের অভিযান: ড্রেজার বিকল, দেড় কিমি পাইপলাইন ধ্বংস

ফৌজি হাসান খান রিকু, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : ১০:০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ Time View

​মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কনকসার ইউনিয়নের সিংহেরহাটি এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বালুর গদির ড্রেজার বিকল এবং বালু পরিবহনের প্রায় দেড় কিলোমিটার পাইপলাইন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে নৌপুলিশ ও আনসার সদস্যরা।
​স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, সিংহেরহাটি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন চলছিল। এর ফলে স্থানীয় কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছিল এবং স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে এলাকায় স্থায়ী জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হয়। অতিষ্ঠ হয়ে এলাকাবাসী প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে এই অভিযান পরিচালনা করা হয়।
​ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা তাৎক্ষণিক সাজা দেওয়া সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে থাকা অবৈধ কার্যক্রমে ব্যবহৃত প্রায় দেড় কিলোমিটার পাইপলাইন সম্পূর্ণ বিনষ্ট করা হয় এবং ড্রেজারটি বিকল করে দেওয়া হয়।
​লৌহজং উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা, জলাবদ্ধতা প্রতিরোধ এবং অবৈধ বালু ব্যবসা বন্ধে জনস্বার্থে এমন কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে প্রশাসনের অভিযান: ড্রেজার বিকল, দেড় কিমি পাইপলাইন ধ্বংস

Update Time : ১০:০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬