হারিয়ে গেছে – বিনীত আকুল আবেদন
- Update Time : ১০:১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ Time View

জীবনে ‘হারানো’ শব্দটি অত্যন্ত কষ্টের। কোনো বস্তু হারালে মন খারাপ হয়, কিন্তু যখন একটি সম্ভাবনাময় কিশোর হারিয়ে যায়, তখন পরিবার ও সমাজের বুকে নেমে আসে গভীর অন্ধকার।
আমাদের গ্রামের ছেলে কিরণ কিষ্কু (১৫)। গ্রাম: পুঙ্গী (নিবোদা)। সহজ-সরল ও শান্ত স্বভাবের এই কিশোর গত ১৩/০৯/২০২৬ তারিখে চাঁদপুকুর মিশন থেকে নিখোঁজ হয়েছে। দিন-রাত তার মা-বাবা পথের পানে তাকিয়ে চোখের জলে অপেক্ষা করছেন আদরের সন্তানের ফিরে আসার।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা দেখে থাকেন, তবে দয়া করে মানবিক দৃষ্টিকোণ থেকে নিচের নম্বরে দ্রুত যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে:
যোগাযোগের নম্বর: 01343332584 / 01756743705 / 01830318331
আপনার একটি শেয়ার বা সঠিক তথ্য হয়তো একটি অসহায় পরিবারের মুখে হাসি ফিরিয়ে দিতে পারে এবং একটি কিশোরকে নিরাপদে তার মা-বাবার কোলে পৌঁছে দিতে পারে। পোস্টটি ছড়িয়ে দিয়ে সহায়তা করুন।



















