মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
- Update Time : ০৯:৪৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ Time View

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে লৌহজং থানার সিংহেরহাটি এলাকার কনকসার ব্রিজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সাব্বির (২৭)। তিনি লৌহজং থানার সিংহেরহাটি এলাকার নজরুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টিম লৌহজং থানা এলাকার সিংহেরহাটিস্থ কনকসার ব্রিজের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। এ সময় কনকসার থেকে মাওয়াগামী পাকা রাস্তার ওপর থেকে সাব্বিরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত সাব্বির একজন চিহ্নিত মাদক কারবারি। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



















