বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা শাখার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত।
- Update Time : ১০:৩১:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ Time View

মোঃ হাসান আলী জেলা প্রতিনিধি(গাইবান্ধা)
বাংলাদেশ স্কাউটস, গাইবান্ধা জেলা শাখার নির্বাহী কমিটির সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, গাইবান্ধা জেলা শাখার সভাপতি ড. মোঃ মনিরুজ্জামান।
সভায় গাইবান্ধা জেলা শাখার স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেলার স্কাউটিং কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বাংলাদেশ স্কাউটস, গাইবান্ধা জেলা কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তারা জেলার স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণ ও তরুণদের স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করার বিষয়ে মতামত প্রদান করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোঃ মনিরুজ্জামান জেলার স্কাউটিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং স্কাউটদের দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যদের সক্রিয় অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।

























