মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
- Update Time : ০৭:১৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২০ Time View

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় নতুনপাড়া জামে মসজিদের নবনির্মিত ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে পৌঁছান প্রতিমন্ত্রী। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনের সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূঁইয়া।
প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের জনসাধারণ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হন। হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত মসজিদ ভবনটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—
শাহজালাল কাজল, সভাপতি, মাটিরাঙ্গা পৌর বিএনপি
ইব্রাহিম পাটোয়ারী, সাধারণ সম্পাদক, মাটিরাঙ্গা পৌর বিএনপি
সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক, মাটিরাঙ্গা পৌর বিএনপি
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবীণ মুরব্বি ও আলেম সমাজের প্রতিনিধিরা।
মসজিদের নতুন ভবন উদ্বোধনে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মাঝে গভীর আনন্দ ও সন্তোষ প্রকাশ পেতে দেখা যায়। স্থানীয় আলেম সমাজ মনে করেন, এ ধরনের ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকলে সমাজের মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধি পাবে এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।




















