১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্রো শিশুদের মুখে হাসি ফোটাতে দোছড়ির চেয়ারম্যান মোহাম্মদ ইমরানের ব্যতিক্রমী উদ্যোগ

আজিজুল হাকিম তুহিন, বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৫:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ২১ Time View

আজিজুল হাকিম তুহিন, বিশেষ প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম দোছড়ি ইউনিয়নের ২৭৬ নম্বর তরগু মৌজার ইংলী ম্রো পাড়ায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়টি নির্মিত হলে আশপাশের প্রায় ১০ থেকে ১২টি ম্রো পাড়ার ১০০ থেকে ১৫০ জন শিশুর প্রাথমিক শিক্ষার সুযোগ সৃষ্টি হবে।

বিদ্যালয় স্থাপনে দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান “মোহাম্মদ ইমরান” ২ লাখ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে তিনি ১ লাখ টাকা প্রদান করেছেন। গত ২ আগস্ট থেকে বিদ্যালয় নির্মাণের প্রয়োজনীয় নির্মাণসামগ্রী সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।

বিদ্যালয় নির্মাণের জন্য সংশ্লিষ্ট ২৭৬ নম্বর তরগু মৌজার সম্মানিত কারবারিদের সঙ্গে আলোচনা করে স্থান নির্ধারণ করা হয়েছে। স্থানীয়দের আশা, নির্মাণকাজ শেষ হলে দুর্গম পাহাড়ি এলাকার শিশুদের শিক্ষা গ্রহণের দীর্ঘদিনের প্রতিবন্ধকতা অনেকটাই দূর হবে।

স্থানীয় বাসিন্দা বলেন, আমাদের পাড়ার শিশুদের পড়াশোনার জন্য অনেক দূরে যেতে হয়। অনেক পরিবার দূরত্ব ও যোগাযোগ সমস্যার কারণে সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাতে পারে না। এখানে বিদ্যালয় হলে আমাদের সন্তানদের জন্য বড় একটি সুযোগ তৈরি হবে।

আরেক স্থানীয় বাসিন্দা বলেন, এই বিদ্যালয় শুধু একটি ভবন নয়, আমাদের শিশুদের ভবিষ্যতের জন্য একটি বড় স্বপ্ন। বিদ্যালয়টি দ্রুত নির্মাণ ও চালু হলে ম্রো পাড়ার অনেক শিশু শিক্ষার সুযোগ পাবে। আমরা উদ্যোগটির সফলতা কামনা করছি।

দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান “মোহাম্মদ ইমরান” বলেন, দুর্গম এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যেই বিদ্যালয় নির্মাণে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়টির নির্মাণকাজ সম্পন্ন হলে স্থানীয় শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ আরও সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়দের প্রত্যাশা, বিদ্যালয়টির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু করা হলে দুর্গম ম্রো পাড়াগুলোর শিশুদের শিক্ষাজীবনে নতুন দিগন্তের সূচনা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ম্রো শিশুদের মুখে হাসি ফোটাতে দোছড়ির চেয়ারম্যান মোহাম্মদ ইমরানের ব্যতিক্রমী উদ্যোগ

Update Time : ০৫:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬