রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- Update Time : ০৭:২৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ২০ Time View

কে, এম রিমান ইসলাম (রায়গঞ্জ, সিরাজগঞ্জ প্রতিনিধি):
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবির্ষকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রায়গঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি রায়গঞ্জ উপজেলা ও পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরনের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি মো. আয়নুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন:
মো. রাহিত মান্নান লেনিন তালুকদার — সদস্য, জেলা বিএনপি
মো. খায়রুল ইসলাম — সাবেক সহসভাপতি, উপজেলা বিএনপি
মো. দুলাল হোসেন খান — সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি
মো. হাতেম আলী সুজন — সাবেক সভাপতি, রায়গঞ্জ পৌর বিএনপি
বক্তারা তাঁদের বক্তব্যে বিএনপির ইতিহাস, রাজনৈতিক ভূমিকা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলটির অবদান তুলে ধরেন। একই সাথে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় রায়গঞ্জ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


















