০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত

পারভেজ আলম গোয়াইন ঘাট উপজেল প্রতিনিধি
  • Update Time : ১১:৪২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ৩৫ Time View

পারভেজ আলম গোয়াইন ঘাট উপজেল প্রতিনিধি

​সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
​শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
​পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক বাস এবং বিপরীত দিক থেকে আসা বেঙ্গল বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ডতায় ইউনিক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনিক বাসের ৮ জন যাত্রী নিহত হন।
​খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত উভয় বাসের অন্যান্য যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সিলেট-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত

Update Time : ১১:৪২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬