ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

admin
  • প্রকাশের সময় : ১০:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 62

​শাওন আকবার শান্ত, মোংলা প্রতিনিধি:

দেশে মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে পরবর্তী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
​আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
​পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস (৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে):
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
​এদিকে বাগেরহাটের মোংলা উপকূলীয় এলাকায় রবিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকেই আকাশ মেঘলা রয়েছে এবং শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
admin

২৪ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

প্রকাশের সময় : ১০:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬