ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি
শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৪৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 105

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরার তালায় সাইকেল র‍্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা যুব বিভাগ। আজ বুধবার (১২ আগস্ট) বিকেলে তালা উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়।
র‍্যালিতে অংশ নেওয়া তরুণদের অধিকাংশের পরনে ছিল নির্দিষ্ট নীল রঙের টি-শার্ট। সাইকেল নিয়ে সারিবদ্ধভাবে তাঁরা র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি তালা উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে তালা সরকারি কলেজের পেছনের সড়ক, তালা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলা বাজার হয়ে ইসলামকাটি পর্যন্ত গিয়ে পরে আবার তালায় ফিরে আসে। র‍্যালিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আগ্রহ দেখা যায়।
র‍্যালিটির নেতৃত্ব দেন তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু। আয়োজকেরা জানান, তরুণদের মধ্যে শৃঙ্খলা, সুস্থ জীবনযাপন, সামাজিক দায়িত্ববোধ ও ইতিবাচক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ তৈরি করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
প্রতিবছর ১২ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। তরুণদের সম্ভাবনা, অধিকার, সামাজিক ভূমিকা ও ভবিষ্যৎ নির্মাণে তাঁদের অবদানের বিষয়টি সামনে আনতে জাতিসংঘের উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে। ২০২৬ সালেও বাংলাদেশসহ বিভিন্ন দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
তালা উপজেলা জামায়াতের যুব বিভাগের আয়োজনে সাইকেল র‍্যালির মাধ্যমে দিবসটি পালনের এই উদ্যোগকে স্থানীয়ভাবে তরুণদের অংশগ্রহণমূলক একটি কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি

প্রকাশের সময় : ০৯:৪৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬