০৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুতুবপুর ইউনিয়ন যুবদলের নেতৃত্বে জেলা বিএনপি অফিসে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Reporter Name
- Update Time : ০৮:০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ Time View

মেহেরপুর জেলা প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শামীম হাসানের নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দলীয় সার্বিক সাংগঠনিক পরিস্থিতি শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
Tag :





















