০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছার নবাগত ইউএনও এম. সাইফুল্লাহর সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি:
  • Update Time : ০৯:৪০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ১৮ Time View

যশোরের ঝিকরগাছা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা উপজেলা পরিষধের সাবেক ভাইস চেয়ারম্যান জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন এর নেতৃত্বে
সাক্ষাৎকালে উপস্থিত উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, সেক্রেটারি মো. নজরুল ইসলাম খান, নায়েবে আমীর হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মো. আলমগীর কবীর উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে নবনিযুক্ত ইউএনও এম. সাইফুল্লাহকে ঝিকরগাছা উপজেলায় দায়িত্ব গ্রহণ করায় জামায়াত নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তারা উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, এম. সাইফুল্লাহ গত ১০ আগস্ট ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি পূর্ববর্তী ইউএনও সাফফাত আরা সাঈদের স্থলাভিষিক্ত হয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছার নবাগত ইউএনও এম. সাইফুল্লাহর সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Update Time : ০৯:৪০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬