ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াশে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

admin
  • প্রকাশের সময় : ০৭:১৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 100

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

সিরাজগঞ্জের তাড়াশ থানাধীন দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং চুরি, ডাকাতি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক বিশাল জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। তিনি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে যেকোনো ধরণের অপরাধ ও মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি), তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর।

এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াশ থানা ও স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ দেশীগ্রাম এলাকার সর্বস্তরের জনগণ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, একটি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে শুধু পুলিশ নয়, সাধারণ জনগণের সচেতনতা এবং যেকোনো অপরাধের তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেষে একটি নিরাপদ, মাদকমুক্ত ও শান্তিপূর্ণ তাড়াশ গঠনে পুলিশ ও জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভাটির পরিসমাপ্ত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
admin

তাড়াশে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:১৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬