১১:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা।

কে এম রিমান ইসলাম স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : ০৪:২৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫১ Time View

সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে একসঙ্গে আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক হায়দার আলী।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ২টার পর তাড়াশ পৌরসভার খুটিগাছা গ্রামে এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন হায়দার আলীর ছেলে জাহিদ হাসান।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হায়দার আলীর গোয়ালঘরে আটটি গরু বাঁধা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা আটটি গরু নিয়ে পালিয়ে যায়। সকালে গোয়ালঘরে গিয়ে গরুগুলো দেখতে না পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন পরিবারের সদস্যরা।

পরে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।

কৃষক হায়দার আলী বলেন, গরুগুলো ছিল তার পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। একসঙ্গে আটটি গরু চুরি হয়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয়দের ধারণা, সংঘবদ্ধ চোরের একটি দল পরিকল্পিতভাবে রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় এলাকায় আতঙ্কও দেখা দিয়েছে।

স্থানীয়রা গরু চুরি রোধে রাতের বেলায় পাহারা জোরদার করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, চুরি যাওয়া গরুগুলো উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা।

Update Time : ০৪:২৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬