১১:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নুরুল আমিন এমপিকে মিঠাছড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষকবৃন্দের শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : ০১:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩১ Time View

​মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের জাতীয় সংসদ সদস্য নুরুল আমিন এমপি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মিঠাছড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
​সম্প্রতি এমপি নুরুল আমিনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে মাদ্রাসার শিক্ষকমণ্ডলী তাকে এ অভিনন্দন জানান।
​এ সময় শিক্ষক প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, তার এই নতুন দায়িত্ব পালনের মাধ্যমে এলাকার ধর্মীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং সার্বিক ধর্মীয় কার্যক্রমে এক নতুন গতি সঞ্চারিত হবে।
​সংসদ সদস্য নুরুল আমিন শিক্ষকবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার শিক্ষা ও সমাজ উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। শুভেচ্ছা প্রদানকালে মিঠাছড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

নুরুল আমিন এমপিকে মিঠাছড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষকবৃন্দের শুভেচ্ছা

Update Time : ০১:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬