১১:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : ০১:৫৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৮ Time View

চাঁদপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালিয়ে ৬১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
​১২ সেপ্টেম্বর (২০২৬ খ্রিঃ) মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। থানার এসআই (নিরস্ত্র) সাদেকুর রহমান ও এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান-০৩ সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব উত্তর থানাধীন ষাটনল এলাকায় এ অভিযান চালান।
​অভিযানকালে ষাটনলস্থ বেপারী বাড়ীর মোঃ রাজিব (৩৫) এর বসত ঘরে তল্লাশি চালিয়ে ৬১ (একষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজিব ওই এলাকার মোঃ হান্নান বেপারী ও হোসনেয়ারার ছেলে।
​এ ঘটনায় মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

Update Time : ০১:৫৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬