সাংবাদিক কামাল পাঠান বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র প্রতিবাদ সত্যের জয় সুনিশ্চিত:
- Update Time : ০১:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৪১ Time View

সৎ সাংবাদিকতার পক্ষে প্রতিবাদ
সাংবাদিক কামাল পাঠান একজন চরম সৎ, নিষ্ঠাবান এবং অকুতোভয় সত্যসন্ধানী মানুষ। কোনো ধরনের ভয়-ভীতি বা প্রলোভন তাকে কখনো সত্যের পথ থেকে বিচ্যুত করতে পারেনি। ওনার ধারালো লেখনী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সর্বদাই সমাজ ও দেশের প্রকৃত সত্য উন্মোচিত হয়ে আসছে।
দুর্ভাগ্যবশত, ওনার এই সত্য প্রকাশ এবং নিরপেক্ষ অবস্থান যাদের স্বার্থে আঘাত হেনেছে, সেই ষড়যন্ত্রকারী ও সুবিধাবাদী গোষ্ঠীটি আজ ওনার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। সত্য ঢাকা দিতে এবং ওনার সুনাম ক্ষুণ্ন করতে তারা মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কাদা ছোঁড়াছুঁড়িতে লিপ্ত হয়েছে।
আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই—সত্যকে কখনো মিথ্যা দিয়ে চেপে রাখা যায় না। সত্যসন্ধানী সাংবাদিক কামাল পাঠানের বিরুদ্ধে পরিচালিত এই নোংরা ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।
আমরা কামাল পাঠানর পাশে আছি এবং সত্যের এই লড়াইয়ে শেষ পর্যন্ত থাকব। অনতিবিলম্বে এই মিথ্যা অপপ্রচার বন্ধ করার জোর দাবি জানাচ্ছি।



















