১১:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেলান্দহে জমি দান সত্ত্বেও মেলেনি রাস্তা: দুই দলের “আঁতাতে “অবরুদ্ধ আড়াই শতাধিক মানুষ

রুহুল আমিন মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
  • Update Time : ০৩:১০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৫ Time View

জমিদাতা বিনামূল্যে নিজের জায়গা ছেড়ে দিতে রাজি, তবুও মেলেনি চলাচলের পথ। স্থানীয় দুই বিপরীতমুখী রাজনৈতিক দলের নেতাদের যৌথ বাধায় মেলান্দহে থমকে গেছে রাস্তা নির্মাণ। ফলে দীর্ঘ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ী সর্দারপাড়ার আড়াই শতাধিক মানুষ।
​চলাচলের পথ না থাকায় সবচেয়ে বেশি চরম জনভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের অটোরিকশাচালক ও কোমলমতি শিক্ষার্থীরা।
​দান করা জমিতেও সড়ক নির্মাণে বাধা ।
স্থানীয়দের সূত্রে জানা যায়, বানিয়াবাড়ী সর্দারপাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে জনস্বার্থে এগিয়ে আসেন এলাকার সিরাজুল ইসলাম। তিনি তাঁর খরিদসূত্রে পাওয়া (আর এস ১১৬৭ দাগ) ১২.৫০ শতাংশ জমি সম্পূর্ণ বিনামূল্যে রাস্তার জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে জায়গা পাওয়া গেলেও নির্মাণকাজে সরাসরি বাধা হয়ে দাঁড়িয়েছে এলাকার একটি প্রভাবশালী স্বার্থান্বেষী গোষ্ঠী।
​চাঁদাবাজির ‘মিথ্যা’ অভিযোগ
অভিযোগ উঠেছে, সড়ক নির্মাণের উদ্যোগ বন্ধ করতে গত ৭ সেপ্টেম্বর মাহমুদপুর ইউনিয়ন ফাঁড়িতে মফিজ উদ্দিন প্রামাণিক নামে এক ব্যক্তি ৮ জনের বিরুদ্ধে চাঁদাবাজির একটি অভিযোগ দায়ের করেন। তবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের দাবি—এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। গ্রামবাসীদের মতে, সার্বজনীন এই কাজের পেছনে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি।
​রাজনীতি ভিন্ন, উদ্দেশ্য এক। বিরোধী পক্ষদলীয় আলহাজ্ব
আব্দুল কদ্দুস( মাস্টার )পিতা মৃত আলহাজ্ব আয়েন উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ৩নংমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ। ও মোঃ
মোসলেম উদ্দিন ভারপ্রাপ্ত সভাপতি,৩নং মাহমুদ ইউনিয়ন ২নং ওয়ার্ড শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজনৈতিক মেরুকরণ ভিন্ন হলেও রাস্তা বন্ধের প্রশ্নে এই দুই নেতা হাত মিলিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ। এতে চরম অনিশ্চয়তায় পড়েছেন সাধারণ মানুষ।
​অবরুদ্ধ জীবনে থামছে আয়-লেখাপড়া।
সড়ক না থাকায় দৈনন্দিন জীবনের স্বাভাবিক গতি থমকে গেছে:
​জীবিকা সংকট: অটোরিকশা নিয়ে বের হতে না পেরে পরিবার নিয়ে বিপাকে নিম্নআয়ের মানুষ।
​শিক্ষায় বাধা: শিক্ষার্থীরা সময়মতো স্কুলে যেতে পারছে না, বন্ধ হতে বসেছে পড়াশোনা।
​চিকিৎসা ঝুঁকি: মুমূর্ষু রোগীদের জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার কোনো ব্যবস্থা নেই।প্রশাসনের হস্তক্ষেপ দাবি,
রাজনৈতিক আঁতাত ভেঙে অবরুদ্ধ জীবন থেকে মুক্তি পেতে এবং দ্রুত রাস্তাটির কাজ সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Tag :

Please Share This Post in Your Social Media

মেলান্দহে জমি দান সত্ত্বেও মেলেনি রাস্তা: দুই দলের “আঁতাতে “অবরুদ্ধ আড়াই শতাধিক মানুষ

Update Time : ০৩:১০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬