তাড়াশে ছুরি দেখিয়ে ছেলেকে হাইজ্যাকের চেষ্টার অভিযোগ
- Update Time : ০৩:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ Time View

কে, এম রিমান ইসলাম স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ)
প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে ছুরি দেখিয়ে এক নারীর ছেলেকে জোরপূর্বক তুলে নিয়ে হাইজ্যাক করার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাড়াশ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী মোছা. কাজলী খাতুন (৩৪)।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ২টার দিকে তাড়াশ উপজেলার সদাকান্তপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগে কাজলী খাতুন উল্লেখ করেন, ওই রাতে মোঃ রসুল প্রামাণিকের ছেলে মোঃ জাকারিয়া হোসেন তাঁর বাড়িতে প্রবেশ করেন। এ সময় তার ছেলে মো. হাবিবুল্লাহকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
অভিযোগে আরও বলা হয়, ছেলেকে নিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার করলে অভিযুক্ত হাতে থাকা ছুরি দেখিয়ে তাঁকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। একপর্যায়ে তাঁকে মুখ চেপে ধরে টানা হেঁচড়া করা হয় এবং মুখে পেছানো গামছা খুলে খেলার সাথে সাথে দেখতে পায় জাকারিয়াকে অভিযোগ করেন তিনি। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে চলে যায় বলে অভিযোগকারীর দাবি।
কাজলী খাতুনের অভিযোগ, তাঁর ছেলেকে টাকার জন্য তুলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। অভিযোগে তিনি জাকারিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগে মোঃ জাকারিয়া হোসেন (পিতা—রসুল প্রামাণিক) ও মোছা. মাজেদা খাতুন উভয়ের ঠিকানা সদাকান্তপুর , ডাকঘর বড় মাঝদক্ষিণা, উপজেলা তাড়াশ, সিরাজগঞ্জ—উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অভিযোগে অভিযুক্ত জাকারিয়া হোসেন ও মাজেদা খাতুনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশি তদন্তের পরই অভিযোগের প্রকৃত সত্যতা ও ঘটনার কারণ নিশ্চিত হওয়া যাবে।




















