ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ২৯ বিজিবির পৃথক ৩ অভিযানে সোয়া এক লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল আটক

admin
  • প্রকাশের সময় : ১১:২৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 100

​মোঃ মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক তিনটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ও দেশীয় নেশাজাতীয় দ্রব্য এবং চোরাচালানি মালামাল আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৭ হাজার ৪৫০ টাকা।
​শনিবার (০৫ সেপ্টেম্বর ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) আওতায় থাকা তাজপুর বিওপি, অচিন্তপুর বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্পের টহল দল এসব পৃথক অভিযান পরিচালনা করে।
​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই সীমান্ত অভিযানে মোট ৭০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ১ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৪০৭ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
​সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদকের বিস্তার রোধে ২৯ বিজিবির এই কঠোর নজরদারি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
admin

ফুলবাড়ীতে ২৯ বিজিবির পৃথক ৩ অভিযানে সোয়া এক লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল আটক

প্রকাশের সময় : ১১:২৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬