খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আলম রাসেল
- Update Time : ১১:৪২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪ Time View

বিশেষ প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (পাকেরহাট) ইমার্জেন্সি মেডিকেল অফিসার (EMO) হিসেবে যোগদান করেছেন উপজেলার ভেড়ভেড়ী চৌধুরী পাড়া এলাকার সন্তান ডা. ফেরদৌস আলম রাসেল চৌধুরী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি নতুন এই পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। নিজ এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে তিনি উপজেলার সাধারণ ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে উন্নত সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
ডা. ফেরদৌস আলম রাসেল চৌধুরীর নিজ উপজেলায় চিকিৎসা কর্মকর্তা হিসেবে যোগদানের খবরটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দা, সহকর্মী ও তার স্বজনরা উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক শুভকামনা জানান। এলাকাবাসীর প্রত্যাশা, তার এই যোগদানের মাধ্যমে পাকেরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং রোগীরা দ্রুত ও যথাযথ চিকিৎসাসেবা পাবেন।





















