০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নগরবাসীর দুর্ভোগ কমাতে ময়মনসিংহ ২০নং ওয়ার্ডে ড্রেন পরিষ্কার ও সংস্কারকাজ শুরু
Reporter Name
- Update Time : ০১:২৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ৩ Time View

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার ও সংস্কারকাজ শুরু হয়েছে।
সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকনের নির্দেশনায় বুধবার (৯ সেপ্টেম্বর) নগরীর কেওয়াটখালী-মাসকান্দা বাসস্ট্যান্ডের পেছনের গলি সংলগ্ন আগড়াকান্দা এলাকায় এই উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়। এলাকাটির পুরাতন ড্রেন পরিষ্কারের পাশাপাশি সার্বিক সংস্কারকাজ বাস্তবায়নে কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা।
কর্পোরেশন সূত্রে জানানো হয়েছে, বর্ষা মৌসুমে জলজট নিরসন এবং নগরবাসীর নাগরিক সেবার মান উন্নত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সিটি এলাকার ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে ও জনভোগান্তি কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এই পরিচ্ছন্নতা ও সংস্কার কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
Tag :



















