১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় ভুয়া প্রশাসন কর্মী পরিচয় দানকারী ও কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার।

শাওন আকবার শান্ত মোংলা প্রতিনিধি :
  • Update Time : ০৭:৪৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩ Time View

শাওন আকবার শান্ত মোংলা প্রতিনিধি :

কখনো র‍্যাব কখনো সেনাবাহিনীর কর্নেল পরিচয়ে
প্রতারণা, এবং এক স্কুলছাত্রীকে ধ_র্ষণ, মোংলায়
পারভেজ ব্যাপারী নামের এক যুবক গ্রেপ্তার। দীর্ঘদিন
ধরে র‍্যাব ও সেনাবাহিনীর ভুয়া মেজর এবং কর্নেল সহ
প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা সেজে সেই পরিচয় দিয়ে
প্রতারণা করে, এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২২
বছর বয়সী পারভেজ ব্যাপারী নামে এক যুবককে
গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭সেপ্টেম্বর) দুপুরে
মোংলা পৌর শহরের পৌর মার্কেটের বিপরীতে বনফুল
মিষ্টির দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কৃত্রিম
বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে নিজেকে প্রশাসনের
উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন পারভেজ, এই
ভুয়া পরিচয়ের আড়ালে পিরোজপুরের এক স্কুল পড়ুয়া
ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন এবং পরবর্তীতে
ভুয়া বিয়ের নাটক সাজিয়ে তাকে দীর্ঘদিন ধরে ধ_র্ষণ
করে আসছিলেন এই পারভেজ, এমন কি বিভিন্ন স্থানে
স্বামী স্ত্রী পরিচয় দিয়ে তারা রাত যাপন করে বলে
মামলায় উল্লেখ করা হয়।
পারভেজের প্রতারণার বিষয়টি ওই ছাত্রীর পরিবারের
কাছে ফাঁস হয়ে গেলে ভুক্তভুগীর মা নিলুফা বেগম বাদী
হয়ে পিরোজপুরের কাউখালী থানায় ধ*র্ষণ মামলা দায়ের
করেন, মামলা হওয়ার পর পারভেজ খুলনা থেকে
পালিয়ে মোংলা এসে আত্মগোপন করেন।
মামলার সূত্র ধরে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে কাউখালী
থানার এসআই মহিউদ্দিন, এএসআই খাইরুল হাসান সহ
সঙ্গীও ফোর্স নিয়ে মোংলা থানা পুলিশের সহায়তায়
তাকে আটক করে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন
জানান, গোপন সাংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ
মোংলা থানা পুলিশের সহায়তায় সোমবার (৭ সেপ্টেম্বর)
দুপুরে মোংলা পৌর শহরের পৌর মার্কেটের বিপরীতে
বনফুল মিষ্টির দোকানের সামনে থেকে তাকে আটক
করে। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে দুপুরের পরই
তাকে পিরোজপুর নিয়ে রওনা হয়েছে সংশ্লিষ্ট থানা
পুলিশ। ধ*র্ষণ মামলা ছাড়াও তার বিরুদ্ধে বহু নারীর
সাথে এমন প্রতারণার অভিযোগ রয়েছে।
সবকিছু নিয়ে তদন্ত চলছে এ ব্যাপারে আইনি ব্যবস্থা
নেয়া হবে, গ্রেফতারকৃত পারভেজ খুলনা সদরের বয়রা
২৩ নম্বর রোডের বাসিন্দা সাফায়েত ব্যাপারীর ছেলে।

Tag :

Please Share This Post in Your Social Media

মোংলায় ভুয়া প্রশাসন কর্মী পরিচয় দানকারী ও কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার।

Update Time : ০৭:৪৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬