০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে ডেঙ্গু মোকাবিলা কর্মসূচি শুরু আজ।

Reporter Name
  • Update Time : ০৫:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ Time View

শাওন আকবার শান্ত মোংলা প্রতিনিধি :

রাজধানীসহ সারাদেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় আজ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম-২০২৬’।

সরকার প্রধান তারেক রহমান শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই দেশব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা উদ্বোধন করেছেন।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৩০ ধারায় দেওয়া এক বিবৃতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, দেশে ডেঙ্গুর আক্রান্ত বৃদ্ধি পাওয়ায় তীব্র আকার ধারণের আগেই সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হচ্ছে।
তিনি বলেন, সরকার প্রধান তারেক রহমান আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম-২০২৬’ ঘোষণা করেছেন।
প্রতিমন্ত্রী আরও জানান, ডেঙ্গু পরিস্থিতি বিশ্লেষণ এবং প্রতিরোধ ও চিকিৎসায় সমন্বিত পদক্ষেপ নিতে সরকার প্রধান গত মঙ্গলবার স্থানীয় সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন।#

Tag :

Please Share This Post in Your Social Media

সারাদেশে ডেঙ্গু মোকাবিলা কর্মসূচি শুরু আজ।

Update Time : ০৫:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬