০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকেরহাটে অবৈধ গুদাম থেকে ৪৫০ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা ও সিলগালা

Reporter Name
  • Update Time : ০৪:৫৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১ Time View

​খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে অবৈধভাবে মজুত করা ৪৫০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর। এ সময় মেসার্স মহাদেব ট্রেডার্স নামের এক ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি গুদামটি সিলগালা করে দেওয়া হয়।
​শুক্রবার (১১ সেপ্টেম্বর) পাকেরহাটে মহাদেব ট্রেডার্সের গুদামে পরিচালিত যৌথ অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাদেব ট্রেডার্সের গুদামে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে মজুত রাখা ৪৫০ বস্তা সার পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। পরবর্তীতে সরকারি নিয়ম ভঙ্গের দায়ে সংশ্লিষ্ট ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং গুদামটি সিলগালা করা হয়।
​অভিযান শেষে প্রশাসন ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জব্দ করা সার পরবর্তীতে স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত ন্যায্য দামে বিক্রি করা হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সারের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

পাকেরহাটে অবৈধ গুদাম থেকে ৪৫০ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা ও সিলগালা

Update Time : ০৪:৫৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬